ডিবির অভিযানে সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৮:২০ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৮:২০ পিএম
ডিবির অভিযানে সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা পুলিশের ( ডিবি) অভিযানে সৈয়দপুর থেকে এক কেজি গাঁজা ও একশো পিচ টাপেন্ডাটাল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়।

১৩ আগস্ট সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে ডিবি পুলিশের আভিযানিক দল। সড়কে চলমান অবস্থায় আসামী মোঃ আনাস আলী (৪৩) কে আটক করা হয়। তার বাড়ী ওই ইউনিয়নের মাল্লিপাড়া গ্রামে।

এ সময় তার কাছ থেকে নগদ ১৬৭৬ টাকা,একটি বাটন মোবাইল,১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও টাপেন্ডাটালের মুল্য প্রায় ৬০ হাজার টাকা হবে বলে জানা যায়।

নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধায়নে ডিবির চৌকস একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে