মাত্র ৮৮ দিনে সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ কওে বিরল কৃতিত্ব অর্জন করেছে ভৈরব রাণী বাজার জামিয়া রহমানিয়া হাজী জনাব আলী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ আদনান। এতে খুশি ভৈরবসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা
মাদ্রাসার পক্ষ থেকে ৮৮ দিনে হাফেজ, নয় বছরের আদনানকে সংবর্ধনা ও পাগরী পড়িয়ে দেওয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় । এতে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক, বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ আরিফুল ইসলাম। প্রধান মেহমান হিসাবে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর মাদ্রাসার অধ্যক্ষ সাইকুল হাদিস আল্লামা আশরাফ আলী হরষপুরী সাহেব (দা. বা.)। উপস্থিত ছিলেন ভৈরব দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাহমুদ হাসান কাশেমী, ভৈরব জামে মসজিদেও খতিব মোঃ জামালউদ্দিন ও ভৈরব ইমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মোঃএনায়েতুল্লাহ ভৈরবী।
ভৈরব রাণী বাজার জামিয়া রহমানিয়া হাজী জনাব আলীর মাদ্রাসাটি ১৯৮৫ সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নূরানী, নাজেরা, হেফস ও কিতাব বিভাগের ৩৫৩ জন ছাত্র পড়াশুনা করছে। মোঃ আদনানের সফলতার আনন্দে ভাসছে অত্র মাদ্রাসা ও ভৈরব জুরে।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ রায়হান বলেন, আদনান একটি সহজ-সরল ছেলে। পড়া শুনার প্রতিতার একনিষ্ঠ প্রতিভা ছিল। তাই সে মনযোগ সহকারের পড়াশুনা করে সফলতা অর্জন করেছে।
আরেক সিনিয়র শিক্ষক মাও. নুরুল আমিন বলেন ,আদনান আমার পারিবারিক ভাবে ভাইস্থা হয়। তার বাবা তাদির ইসলাম একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। সে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে ছেলে।
মাদ্রাসার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সুমন বলেন ,আমরা চারটি বিভাগে ১৯৮৫ সাল থেকে শতশত মেধাবী হাফেজ তৈরি করেছি। তারা দেশের বিভিন্ন প্রান্তে আজ প্রতিষ্ঠিত।
মো: আদনান জানান,ভবিষ্যতে সে দেশ প্রেরিয়ে আন্তজার্তিকভাবে দীনি প্রচারের মাধ্যমে মানুষের সেবা করার কথা জানান। তার এখন একটাই চেষ্টা ও লক্ষো থাকবে হাদিস মুখস্থ করে মুহাদ্দিস হওয়া।
মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ নুরু উদ্দিন আহামদ জানান, আদনানের সফলতার পিছনে আমাদের মাদ্রাসার শিক্ষকরা আজ অনেক গর্বিত। আমাদের প্রতিষ্ঠানে ৩৫৩ জন ছাত্র দের আমরা মনযোগ সহকারে দীনি শিক্ষা দিতে আমরা নিরলন পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের সাফল্য ধওে রাখতে চায়।
বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, মাত্র ৮৮ দিনে ৩০ পারা কুরআন শরিফ মুখস্থ করে নয় বছরের আদনান আমাদের মাদ্রাসা ও ভৈরবের মুখ উজ্জল করেছে।
প্রধান অতিথি ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন,আদনানের সফলতার জন্য আমরা আজ উষন্ন সংবর্ধনা দিচ্ছি। ভবিষ্যতে অত্র মাদ্রাসার থেকে প্রতিভাবান হাফেজ তৈরি হওয়ার আহ্বান জানান তিনি।