নীলফামারীতে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৯:২৮ পিএম
নীলফামারীতে সাপের কামড়ে দুইজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার এটি ঘটেছে উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়ায়। নিহতরা হলেন,বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়ার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বিজয় রায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট  রাতে তার মৃত্যু হয়।

এদিকে অপর শিশু,লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। এতে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে