নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময়

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:৪০ পিএম
নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির ইউনিটসমূহ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলাজ্ব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফিসহ অনেকে। মতবিনিময় সভায় সংগঠনকে গতিশীল ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে