সৈয়দপুরে আ.লীগ নেতা মোতালেব হোসেন হক গ্রেপ্তার

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর; নীলফামারী
| আপডেট: ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৩৮ পিএম | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৬, ০৯:৩৮ পিএম
সৈয়দপুরে আ.লীগ নেতা মোতালেব হোসেন হক গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন হককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নিয়ামতপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে মোতালেব হোসেন হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সৈয়দপুর থানায় নেওয়া হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও মামলার বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

মোতালেব হোসেন হক সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে