চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:৩৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা

চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর অডিটোরিয়ামে শনিবার (১৫ আগস্ট, ২০২৬) তারিখে সকাল ১১ টার সময় শুরু হয় সভার কার্যক্রম।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর দলীয় নেতাকর্মীদের জনগণের কাতারে গিয়ে আরও বেশি পরিশ্রম বাড়াতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে এলাকার প্রতিটি স্তরে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু এবং জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম প্রমুখ। সভার শুরুতে সাধারণ সম্পাদকের পক্ষে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর। পরে প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিটির উপদেষ্টা ও অন্যান্য নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা 

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর অডিটোরিয়ামে শনিবার (১৫ আগস্ট, ২০২৬) তারিখে সকাল ১১ টার সময় শুরু হয় সভার কার্যক্রম।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পর দলীয় নেতাকর্মীদের জনগণের কাতারে গিয়ে আরও বেশি পরিশ্রম বাড়াতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে এলাকার প্রতিটি স্তরে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু এবং জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম প্রমুখ। সভার শুরুতে সাধারণ সম্পাদকের পক্ষে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর। পরে প্রধান অতিথির স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিটির উপদেষ্টা ও অন্যান্য নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে