বীরগঞ্জে মডেল মসজিদে ইমাম নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৪:৫৮ পিএম
বীরগঞ্জে মডেল মসজিদে ইমাম নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদে মতিউর রহমানকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ বিজয় চত্বর মোড়ে ‘বীরগঞ্জের ইসলামপ্রিয় সচেতন মহল’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়টি বিবেচনায় না নিয়ে তাকে বীরগঞ্জ মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন থানা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজগর আলী (মাস্টার), মো.আলহাজ্ব মোজাম্মেল হক, হাফেজ ক্বারী মাওলানা মোতাসিম বিল্লাহ, মহুগাঁও জামে মসজিদের ইমাম রবিউল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের প্রতিনিধিরা। বক্তাগণ বলেন, মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, নৈতিক চরিত্র ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে