কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর পূর্ব পাড়া গ্রামের ১১ বছর বয়সী এক মেয়ে শিশুকে দিনে দুপুরে জোরপূর্বকভাবে ধর্ষণ করেছে মো: জজ মিয়া (৫৫) নামের এর বিএনপি নেতা। এই ঘটনায় আজ শনিবার সকালে কুলিয়ারচর থানায় শিশুর অসহায় পিতা এই মামলাটি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অনুমান সকাল ১১ টার দিকে আলীনগর পূর্ব পাড়া গ্রামের ভূক্তভোগি শিশু নিজ বাড়ীর পশ্চিম দিকে নদীর পাড়ে লাকড়ী শুকাতে যায়। তখন উৎপেতে থাকা ধর্ষক তাকে টেনে হিছড়ে নিয়ে ধর্ষন করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এলে অভিযুক্ত ধর্ষক জজ মিয়াকে হাতে-নাতে ধরে ফেলে এলাকাবাসী। এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য এলাকার কিছু অসাধু সালিশান শিশুটির ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা রায় করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই সালিশটি হয় গত শুক্রবার। শিশুর পিতা গণমাধ্যম কর্মীদের জানান, ধর্ষক জজ মিয়া এর আগেও একটি কুকর্ম করেছিল এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত ছিল বলে এলাকায় অভিযোগ উঠেছে। অপরদিকে শিশুটির চাচা মো: নজরুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর ধর্ষক জজ মিয়া ও তার পরিবারের লোকজন অসহায় পরিবারটিকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা আরও জানান, এই অপকর্মের জন্য অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বলে এলাকাবাসীর জোর দাবী। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে থানায় মামলা রুজু হয়েছে। আসামী জজ মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ডাক্তারী পরীক্ষা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না ধর্ষণ না অন্য কিছু।