কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‌্যালি

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৫:২৯ পিএম
কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‌্যালি

যুব সমাজই দেশের ভবিষ্যৎ, তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে এমন প্রত্যয়ের মধ্য দিয়ে খুলনার কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার  (১৫ আগস্ট) বিকাল ৩ টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পাথরখালী প্রাথমিক বিদ্যালয়ে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে ও সুইডিশ দুতাবাসের অর্থায়নে এই কর্মসুচী পালন করা হয়। প্রথমে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। স্থানীয় যুবক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএনআরএসের কয়রা দাকোপের সাইট অফিসার মোঃ নুরুজ্জামান। সিএনআরএসের মাঠ সহায়ক মোঃ তুহিন হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ মোঃ সুজাউদ্দৌলা, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, সিএনআরএসের ইয়াছিন আরাফাত, নিরাপদ মুন্ডা, স্থানীয় যুবক আব্দুল্যাহ আল মামুন, কামরুল ইসলাম, তানিয়া সুলতানা, মিলি মুন্ডা প্রমুখ। সভায় বক্তারা বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে