কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৪১ পিএম
কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকাল ৪ টায় শহরের হাসপাতাল সড়কের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি । পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ ।  দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ  বলেন , মরহুমা খালেদা জিয়া ছিলেন আপসহীনতার প্রতিক । তিনি আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি । একই সাথে তিনি কালীগঞ্জ বিএনপিকে শক্তিশালি করার লক্ষে নেতাকর্মীদের কাজ করার আহব্বান জানান ।  আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন, আফতাব হোসেন , পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন, মোস্তাফিজুর রহমান কাজল, গোলাম মোর্তজা জিকো, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন সহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা পরবর্তী দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন , পৌর কৃষকদলের সাবেক সদস্য সচিব কারি ফুরকান আলী ।

আপনার জেলার সংবাদ পড়তে