বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট শরণখোলা উপজেলা বিএনপির আয়োজনে প্রধান কার্যালয় এ দোয়ার আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য মোল্লা ইসাহাক আলী, উপজেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মধু তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহিম মোল্লা, সদস্য সচিব আলামিন খান, রায়েন্দা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ মজিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন গাজী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, স্বেচ্ছাসেবক দল, ও মহিলা দলের নেতা কর্মীরা,