নাসিরনগরে কর্জে হাসানা ফাউন্ডেশনের উদ্বোধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম
নাসিরনগরে কর্জে হাসানা ফাউন্ডেশনের উদ্বোধন

মানুষের কল্যাণে  আল্লাহর সন্তুষ্টিরর আশায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্জে হাসানা (সুদ বিহীন ঋণ) ফাউন্ডেশন ও আলিফ হজ্ব কাফেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরে ডাকবাংলো রেষ্টুরেন্টে এক পরামর্শ সভা ও দোয়া মাহফিলের  মধ্য দিয়ে এ ফাউন্ডেশন ও হজ্ব কাফেলার উদ্বোধন করা হয় ।

ফাউন্ডেশনের শূরার প্রধান ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইস মসজিদের খতিব মুফতি মাজহারুল হক কাসেমীর সভাপতিত্বে ফাউন্ডেশনের  সভাপতি মাহবুবুল আলম নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মুখলেছুর রহমান,উম্মুল কুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ মাদানী,উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব বুরহান উদ্দিন,আলিফ হজ্ব কাফেলার পরিচালক মোহাম্মদ কাওসার আলিফ,ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ম্যানেজার সোহাগ মিয়া,চায়না কোম্পানি প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন,ফাউন্ডেশন সাধারণ সম্পাদক শামছুল আলম প্রভাত।  এ সময় কর্জে হাসানা ফাউন্ডেশন ও আলিফ হজ্ব কাফেলার নেতৃবৃন্দসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের  নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম নিশাত জানান, মানুষের প্রয়োজনের সময় সুদমুক্ত আর্থিক সহযোগিতা দেওয়ার লক্ষ্য নিয়ে শরীয়াহসম্মত, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে  কর্জে হাসানা ফাউন্ডেশন একটি সুদমুক্ত ঋণদানকারী সামাজিক সংগঠন। মানুষের কল্যাণে আমাদের নিরন্তর পথচলা।পারস্পরিক সহযোগিতা আর ভালোবাসায় আমরা সুদমুক্ত গড়তে চাই আগামীর সুন্দর পৃথিবী।

আপনার জেলার সংবাদ পড়তে