“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ‘ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি বিভিন্ন এলাকা পরিদর্শণ করে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ১৬ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ। সভায় শেষে মৎস্য চাষে সফল মৎস্য চাষী রিয়াজ তালুকদার, আনোয়ার হোসেন হাওলাদার ও শুভ হাওলাদার কে পুরস্কার প্রদান করা হয়।