মেলান্দহে অপরাধ নির্মূলে মতবিনিময় সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০২:৪৭ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০২:৪৭ পিএম
মেলান্দহে অপরাধ নির্মূলে মতবিনিময় সভা

জামালপুরের মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ১৫ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পূর্ব থুরি এলাকার নাগরিক সমাজ এর আয়োজ করেছে। নাগরিক সমাজের প্রতিনিধি প্রফেসর ড. গোলাম মোস্তফা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ভূঞা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি লুৎফুল কবির, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ  শাহজাহান, সুশীল সমাজের প্রতিনিধি ছামিউল হক বাবু চৌধুরী আল মুজাদ্দেদী, ফুলকোচা হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন তুহিন তালুকদার এবং যুবসমাজের প্রতিনিধি আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে