রূপসায় যুবককে জবাই করে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:২৫ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:২৫ পিএম
রূপসায় যুবককে জবাই করে হত্যা

রূপসা উপজেলার আইসগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগষ্ট) রাত ৮ টার পর উক্ত গ্রামের শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সাথে উক্ত গ্রামের আখতারুজ্জামান ঢালির ছেলে জয় ঢালী (২৭) এর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে উক্ত দুর্বৃত্তরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জয় টালি মৃত্যুবরণ করে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর জানান কে বা কাহারা উক্ত ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অফিসার ইনচার্জ জানান। এদিকে ঘটনার পর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে