কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে রবিবার দিনগত রাত অনুমানিক ১ টার পরে দৌলতপুর উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে জোয়া খেলা অবস্থায় তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হচ্ছে , মোঃ ইন্তাজ আলী, বিজয় আলী, মোঃ লালন আলী, মোঃ শাহিনুর হোসেন ও সোহান আলী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান এর নির্দেশনায় এস আই লিংকন, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জোয়া খেলা অবস্থা তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জোয়া খেলায় ব্যবহৃত ৪ সেট তাস উদ্ধার হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান,৫ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। তাদের নামে জোয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। সোমবার ১৭ আগস্ট দুপুরে আলাদতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।