কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০৫ পিএম
কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের কুয়ারপাড়া এলাকায় ৩১ বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

 ১৯ আগস্ট রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বরুয়াকোনা বিওপি’র ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১১৮ এমপি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের কুয়ারপাড়া এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী।