কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী ও কুলিয়ারচরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে শোভাযাত্রা র্যালী অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বাজিতপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সভাপতি হাজী নুরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসলমান ডাক বাংলায় গিয়ে র্যালী শেষ করেন। র্যালী শেষে সকাল ১১ টায় নবী করিম (সা.) এর জীবনী নিয়ে বিভিন্ন উলামায়ে ক্বেরামরা ওয়াজ মাহফিল করেন। মাহফিলে উপস্থিত ছিলেন, বাজিতপুর যুব পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক উজ্জল, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পৌর শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।