মাধবপুরে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম
মাধবপুরে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভি সাওতাল (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভি সাওতাল চুনারুঘাট  উপজেলার লালচান্দ চা বাগানের চিনাইবিল এলাকার  অনিল সাঁওতালের ছেলে।

বাগানের কয়েকজন জানান-অভি নোয়াপাড়া চা বাগানে মামার বাড়ি থেকে স্থানীয় একটি  কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। ভুক্তভোগী নারী শ্রমিকও (২৩) ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে কাজের সুবাদে তাদের পরিচয় হয়। এক পর্যায়ে অভি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। শুক্রবার সন্ধ্যায় অভি ওই নারীকে নোয়াপাড়া  চা বাগানের ২০ নম্বর সেকশনে ডেকে নিয়ে যান। সেখানে ভূক্তভোগি নারীর ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন নোয়াপাড়া চা বাগানে নাচ ঘরে নিয়ে আসে। সেখানে বিষয়টি সমঝোতার চেষ্টায় ব্যর্থ হয়। ফলে শনিবার বিকালো অভিকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। মাধবপুর থানার  ওসি মোঃ সোহেল রানা বলেন  এখন ও অভিযোগ পাইনি অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে  আইনানুক ব্যবস্থা নেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে