সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৩ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের বিনম্মা কিচেনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান রাহাত বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী জনি, মোহন, মঞ্জু ও রাজিব সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছেন। আমি এসব সংবাদ ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‎তিনি আরও বলেন, যে জমি নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেটি আমাদের পারিবারিক সম্পত্তি। ওই জমিতে ২০১৮ সাল থেকে মার্কেট নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি একদিনে শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যভাবে সেখানে নির্মাণকাজ চলেছে এবং নিয়ম মেনেই কাজ করা হয়েছে।

রাহাত বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

‎পাশাপাশি অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ‎সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে