গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) উপজেলা প্রকৌশলীর কার্যালয়, হাটহাজারীর বাস্তবায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী অনিয়ম চাকমা ৩নং মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।