চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুভ জন্মাষ্ঠমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর শাখার আয়োজনে উপজেলার বিএনপি দলীয় অফিস চত্বর থেকে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী তিথি উদযাপন উপলক্ষ্যে র্যালীতে নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর শাখার সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা বাবু অনিল চন্দ্র রায়, চিরিরবন্দর কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি বাবু ধনঞ্জয় রায় প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর শাখার বিকাশ রায়।