মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৩ পিএম
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা জন্মাষ্ঠমী উদযাপন কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী -১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে পশিচম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গণ হতে শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলেগেট হয়ে টিএন্ডটি মোড়, মধুখালী বাজার,গাড়াখোলা এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বৈশাখী মেলা মাঠে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক দত্ত, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দাস, সাধারন সম্পাদক মিহির কুমার রায় বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ সভাপতি আতকার হোসেন মুন্সী, যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্চ্ছোসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের দলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মধুখালী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো.রাজু বিশ্বাস, পূঁজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ত্রীনাথ পাল, পূঁজা উদযাপন ফ্রন্টের নেতা স্বপন রায়, সুশান্ত রায়, বিষ্ণু রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে