আড়ানীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া

এফএনএস (আমানুল হক আমান; , রাজশাহী) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
আড়ানীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আড়ানী ফুলমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে সন্ধ্যায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সভাপতিত্বে প্রভাষক আবু সাইদ তোতার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  রুহুল আমীন, আড়ানী পৌর বিএনপির সহ-সভাপতি আফতাব হোসেন বিডিআর, ব্যবসায়ী আব্দুল আজিজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম প্রমুখ।

আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু নিজেকে সততা, নিষ্ঠা, ভদ্রতা ও সুশিক্ষিত এবং মানসিকতার দাবি করে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি  বলেন, আগামী নির্বাচনে মেয়র নির্বাচিত হলে আড়ানী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জনগনের মাঝে প্রতিশ্রুতি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে