শিক্ষক-কর্মচারীর পাশাপাশি শিক্ষার্থীরাও পাবেন রক্তচাপ মাপার সুযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৪ পিএম
শিক্ষক-কর্মচারীর পাশাপাশি শিক্ষার্থীরাও পাবেন রক্তচাপ মাপার সুযোগ

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহায়তায় ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র বিতরন করা হয়েছে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের উদ্যোগে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এসকল ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র বিতরণ করা হয়।১৭ সেপ্টেম্বর সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমি প্রাঙ্গণে উপজেলার পাঁচটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর জন্য এসব যন্ত্র সরবরাহ করা হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এসব যন্ত্র থাকায় শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রয়োজনের সময় সহজে রক্তচাপ পরিমাপের সুযোগ তৈরি হবে। বিশেষ করে হঠাৎ অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে রক্তচাপ পরীক্ষা করা সম্ভব হবে। যন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি মো. ওয়াজেদ আলী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা-সহায়ক সরঞ্জাম রাখা হলে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাওয়া সহজ হবে। একই সঙ্গে জরুরি সময়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও এসব সরঞ্জাম সহায়ক ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে