পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির একাংশের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের বালুচর মহল্লায় এই কার্যালয় উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,বিগত নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,ভাঙ্গুড়ার অ্যাড.মজিবর রহমান,আঃ মতিন রাজু,ফরিদপুরের আঃ হাকিম খান,চাটমোহরের আঃ কুদ্দুস আলো মাস্টার,ভিপি সেলিম রেজা,নুরুল করিম খান আরজ,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,আবুল কালাম আজাদ,সিরাজুল ইসলাম সিরাজ,স ম আতাউর রহমান তোতা,গিয়াস উদ্দিন,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,আঃ কুদ্দুস রেজা,শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ,কৃষকদলের নেতা লিটন বিশ্বাস,ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।