পিরিজপুর-কিশোরগঞ্জ মহাসড়কে রাস্তা পাড়াপাড় করতে গিয়ে শিশুর মৃত্যু

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ পিএম
পিরিজপুর-কিশোরগঞ্জ মহাসড়কে রাস্তা পাড়াপাড় করতে গিয়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কে আজ বৃহস্পতিবার দুপুরে খাশালা গজারিয়া নামক স্থানে অন্যন্যা সুপার কিশোরগঞ্জ-ব ১১-০১১৬ নিচে পড়ে খাশালা গজারিয়া গ্রামে সুজন মিয়ার শিশু পুত্র আমির হামজা (৫) বছরের শিশুর ঘটনা স্থলে মৃত্যু হয়। এলাকাবাসী ও কটিয়াদী হাইওয়ে সূত্রে জানা গেছে, শিশু আমির হামজা রাস্তা পাড়াপাড় হতে গিয়ে অন্যন্যা সুপারের নিচে পড়ে যায়। এ ব্যাপারে কটিয়াদি হাইওয়ে থানায় একটি অপ মৃত্যু মামলা রুজু হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে