বাঘায় পদ্মার চরে দুই সপ্তাহ পর আবারও পানি বৃদ্ধি

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ পিএম
বাঘায় পদ্মার চরে দুই সপ্তাহ পর আবারও পানি বৃদ্ধি

রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে ১৫টি চরে চরে দুই সপ্তাহ পর আবারও পানি বাড়তে শুরু করেছে। সোমবার (৫ অক্টোবর) রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়।

এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, দুই সপ্তাহ আগে পদ্মার পানি কমে যায়। শনিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এরমধ্যে পাকা রাস্তা ডিংগিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাস্তার উপর হাটু পানি। এই পানি মাড়িয়ে মানুষ চলাচল করছেন। কালিদাসখালী চরের কলেজ পড়-য়া ছাত্র মিলন খান বলেন, প্রকৃতির সাথে লড়াই করে চরে বসবাস করতে হচ্ছে। পানির মধ্যে দিয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। আবারও পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আতংকের মধ্যে আছি।

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, কয়েক বছরের ব্যবধানে পদ্মার ভাঙনে প্রায় সহ-্রাধিক বাড়ি, শিক্ষা  প্রতিষ্ঠান, হাট-বাজার, বিজিবি ক্যাম্প, হাজার হাজার বিঘা আবাদি-অনাবাদি জমি চলে গেছে পদ্মার গর্ভে। এ ভাঙনে গৃহহারা হয়েছে হাজারো পরিবার। পদ্মার চরের মধ্যে ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। পদ্মায় পানি আবারও বাড়ছে। স্বাভাবিকভাবে মানুষ আতংকিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে