নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৩:১৪ পিএম
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ। শুধু সার্টিফিকেট অর্জন নয়, আলোকিত ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এদিকে, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যরা জানায়, বিদ্যালয় থেকে এ ধরণের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে সুশিক্ষায় সুনাগরিক হতে চায়। জীবন গঠনে জেলা প্রশাসক স্যারের সুন্দর পরামর্শ পেয়ে শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।

আপনার জেলার সংবাদ পড়তে