আটোয়ারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৩:১৬ পিএম
আটোয়ারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।  গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, উপজেলার কিসামতদাপ গ্রামের মোঃ সামসুল আলমের পুত্র মোঃ রুবেল ইসলাম (২২)।  বুধবার ৭ অক্টোবর রাতে  উপজেলার ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে তাকে ১০ পিস ইয়াবাসহ  হাতে -নাতে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  তার বিরুদ্ধে -২০১৮ সনের মাঃ দ্রঃ নিঃ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরদিন ৮ অক্টোবর বৃহস্পতিবার  পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এ প্রতিনিধি কে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে