দাকোপে দূর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতি সভা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৫:১১ পিএম
দাকোপে দূর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন আয়োজিত সভায় জানানো হয় এবার ৮১ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। 

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্যাহ, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোজাফ্ফার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক গোবিন্দ বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ব্যানার্জী, সাধারণ সম্পাদক রতন রায়, চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যাপক লিপিকা বৈরাগী, চালনা পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টনেতা শিশির বিশ্বাস পল্টু, উপজেলা পূজা উদযান পরিষদনেতা বিধান চন্দ্র ঘোষ, স্বপন কুমার মন্ডল, বিধান হালদার, হিমাংশু গোলদার, লিপি সরকার, আশুতোষ গোলদার, দ্বীনবন্ধু শীল, সঞ্জয় মহালদার, অমল মন্ডল প্রমুখ। সভায় দাকোপে অনুষ্ঠিত হতে যাওয়া ৮১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে