জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় সহোদর ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার(১০অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভ্গেংুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, পৈত্তিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঐদিন সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। ওই সংর্ঘষে আতাউর রহমান মাটিতে ঢলে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।