“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে কর্মসূচি ছিল র্যালী,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল ১১টায় একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্সিণ করে। পরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা বিএনপির সাবকে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,মায়েদের মধ্যে মার্জিয়া পপি,শিক্ষার্থী সানজিদা সরোয়ার,সিরাজুম মুনিরা প্রমুখ।