ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ এএম
ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে জিহাদ হাসান জয় (২২) নামে কলেজ পড়ুয়া এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে নিশ্চিন্তা বাজারের দিকে যাচ্ছিলেন জিহাদ। পথে ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে বগুড়ায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে