আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিরলে দুর্গাপূজা উপলক্ষে জি আর প্রকল্পের চালের ডিও বিতরণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:০৭ পিএম
বিরলে দুর্গাপূজা উপলক্ষে জি আর প্রকল্পের চালের ডিও বিতরণ

আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বলেন, আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশকে গড়ে তুলতে চাই। সকল কিছুর উর্দ্ধে আমাদের আগে বাংলাদেশ। এই দেশটা আমাদের সকলের।

দুর্যোগ আসবে এটা স্বাভাবিক। দুর্যোগ মানুষের জীবনের একটা অংশ। এই দুর্যোগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে, দুর্যোগ প্রশমন করতে হবে। আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আজকে মহড়ার মাধ্যমে শিখিয়েছে কিভাবে আমরা গ্যাস সিলিন্ডার এর আগুন নিয়ন্ত্রণে আনবো, কিভাবে আমরা ভূমিকম্পে আমাদের উদ্ধার কাজ করবো, কিভাবে আগুন লাগবে আমাদের ঘর-বাড়ীকে রক্ষায় পদক্ষেপ নিবোসহ অনেক কিছু। মহড়ার বিষয়গুলো থেকে প্রাপ্ত জ্ঞান আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো।

তিনি আরো বলেন, অতীতে পূজা মন্ডপসমূহে পাঁচশত কেজি করে চাল প্রদান করা হতো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবার মন্ডপে ছয়শত কেজি করে চাল প্রদানের ব্যবস্থা করেছেন। আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নিকট উন্নয়ন কাজের জন্য চার কোটি টাকা চেয়েছিলেন, তিনি তা বাড়িয়ে পাচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পূজা পার্বন করতে গিয়ে আপনারা যেন কোন আর্থিক সংকটে না পড়েন সেজন্য সরকার আপনাদের পাশে আছেন। আমাদের স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে চলছেন। আমরা নির্বিঘ্নে আমাদের পূজা অর্চনা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখবো।

বিরলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত জি আর প্রকল্পের চালের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন দিনাজপুর- (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম  সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপরোক্ত কথাগুলি বলেন।

মঙ্গলবার বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপি'র  সভাপতি লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মির্জা গোলাম সাহেরুল আলম, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মিজানুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সদস্য সচিব মনোজ কুমার রায় প্রমূখ। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর র‌্যালি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুর্যোগ প্রতিরোধের মহড়া শেষে আলোচনা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত জি আর প্রকল্পের চালের বরাদ্দপত্র (ডিও) হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে