দরগাহপুরে সন্তোষ মন্ডলকে পিটিয়ে জখম, মালামাল ছিনতাই

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ পিএম
দরগাহপুরে সন্তোষ মন্ডলকে পিটিয়ে জখম, মালামাল ছিনতাই

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের খাসবাগানে হারির টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্তোষ কুমার মন্ডলকে পিটিয়ে রক্তাক্ত জখম ও নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

দরগাহপুর ইউনিৃযনের তকিপুর গ্রামেন সন্তোষ কুমার মন্ডল বাদী হয়ে খাসবাগান গ্রামের লতিফ মোড়ল, হাফিজুল সরদার, হারুন মোড়লকে অভিযুক্ত করে বাদী দাবী করেন, তকিপুর গ্রামে তার বসত বাড়ীর সামনে পৈত্রিক ১৪ শতক সম্পত্তি আছে। অভিযুক্তরা তাহাদের সম্পত্তির সহিত বাদীর জমি সম্পৃক্ত করে হারীর টাকা দিয়ে মৎস্য ঘের করে আসছে। সম্প্রতি তারা তার সাথে বিরোধ সৃষ্টি করে নানা ভাবে হয়রানী করাসহ খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করায় বাদী তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী (নং-৮৫৪, তারিখ- ১৮/০৩/২০২৬) করেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে অভিযুক্তদের মৎস্য ঘেরে গিয়ে চলতি ২০২৬ সালের হারীর টাকা চাইলে টাকা না দিয়ে গালিগালাজ করাসহ খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখায়। একই দিন বেলা অনুঃ ১:৩০ টার সময় বাদী পূজার বাজার করে ভ্যান বাড়ী ফেরার পথে খাসবাগান গ্রামস্থ জনৈক রবিউল সরদারের দোকানের সামনে রাস্তার উপর পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা হাতে ধারালো দা, লোহার রড, হাতুড়ী নিয়ে গতিরোধ করে অতর্কিত মারপিট শুরু করে, ডান পায়ে কোপ মেরে কাটা রক্তাক্ত জখম, হাতে হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়। জামার পকেটে থাকা টাকা, স্ত্রীর ব্যবহৃত মেরামতকৃত স্বর্ণের কানের দুল, গলায় থাকা স্বর্ণের চেইন টেনে ছিড়ে নেয়। সাক্ষীরা ও আশপাশের লোকজন এগিয়ে গেলে খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। বাদীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে