শৈলকূপায়

দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম
দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

ঝিনাইদহের শৈলকূপায় দোকান মালিক সমিতি এবং ভ্যান, রিকশা, অটোরিকশা ও মাহিন্দ্রা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর)  সকালে শৈলকূপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। শৈলকূপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সভায় দোকান মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। শৈলকূপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে