দেশে সাম্প্রদায়িক বিরোধ নেই

মোল্লাহাটে দুর্গাপূজা পরিদর্শনে সংসদ সদস্য মশিউর রহমান

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৪:০০ পিএম
মোল্লাহাটে দুর্গাপূজা পরিদর্শনে সংসদ সদস্য মশিউর রহমান

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে সাম্প্রদায়িক কোনো বিরোধ নেই। এর ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করছেন”-এমন মন্তব্য করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।

রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম রাহাদও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার আমির হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহ, যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে