ঝিনাইদহ শৈলখবর পুরাতন গ্রামে সামাজিক বিরোধ কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয় সংঘর্ষে উভয় গ্রুপের ৭জন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাজু নামের এক ব্যক্তির শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে কতব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফাড করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামেরমকবুল বিশ্বাস ও চেনের উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল। তার যে ধরে আজ সকালে ভাই গ্রুপের সমর্থকরা দেশীয় ঢাল সড়কি রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে রাজু আহমেদ আব্দুল বিশ্বাস সামেলা বেগম, চেনির উদ্দিন সহ দুই গ্রুপের সাতজন গুরুত্বর আহত হয়েছে। আহত ব্যক্তিরা শৈলকুপাও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা শ্বিকার করে বলেন থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে ২ জনকে আটক করেছে। পুলিশি নিয়ন্ত্রনে বাখরবা এলাকা বর্তমানে শান্ত রয়েছে।