বাগমারায় অনুমোদনহীন সার বিক্রেতা জরিমানা

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
বাগমারায় অনুমোদনহীন সার বিক্রেতা জরিমানা
রাজশাহী বাগমারায় অনুমোদনহীন সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত ব্যবসায়ী তাহেহরপুর পৌর এলাকার বিশুপাড়া মহল্লার আঃ জলিলের পুত্র সাইফুল ইসলাম। মঙ্গলবার রাতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮ (২) ধারা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন। জব্দকৃত ১০ বস্তা ডিএপি, ২ বস্তা ইউরিয়া, ২ বস্তা এমওপি সার অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় নির্ধারিত মূল্যে কৃষকের নিকট বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সূত্র জানায়, জনসার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে