রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১০০

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫০ পিএম
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১০০
রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টায় অভিযানে ১শ’ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় ২টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ১টি দস্যুতা,৩টি চুরি, ৪টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৯০টি মামলা রেকর্ড করা হয়েছে। তবে এই সময়ে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা বা ঘটনা রেকর্ড হয়নি। আলোচিত এই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৮টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১১৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পরোয়ানাভূক্ত ২২ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ৭৭ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৭ জনকে গ্রেফতার করা হয়।  এছাড়া মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে আটক হয়েছেন ৮জন। এসব গ্রেফতার ও উদ্ধারের উদ্দেশ্যে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১.৬ গ্রাম হিরোইন, ৮৪৮ পিস ইয়াবা, ৩২০ পিস ট্যাপেন্টাডল, ৫০ বোতল ওয়াশ এবং ২৫ কেজি ৩শ’ গ্রাম গাঁজা। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।  এদিকে পুলিশি সেবা নিশ্চিতকরণে গত ২৪ ঘণ্টায় মোট ৯৬৫ জন সেবা গ্রহীতা থানায় এসে সেবা গ্রহণ করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে