চিরিরবন্দরে ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৭:১২ এএম
চিরিরবন্দরে ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন

চিরিরবন্দরে ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় ১৫ দিন সাঁতার প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার চান মিয়া, থানার উপ পরিদর্শক নির্মল্য কুমার রায়, চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, কোচ পুলিন চন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ৮০ জন কিশোর কিশোরী সাঁতারু উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে