ইন্দুরকানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমন্ত্রণ পায়নি বিএনপি

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম
ইন্দুরকানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমন্ত্রণ পায়নি বিএনপি

পিরোজপুরের ইন্দুরকানীতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি উপজেলা বিএনপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিংবা মুঠোফোনে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। প্রশাসন আমাদেরকে না জানিয়ে একঘেয়েভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান,  বলেন, “আমরা প্রস্তুতি সভার জন্য বিএনপিকে চিঠি দিয়েছি। তবে তারা কেউ সভায় উপস্থিত ছিলেন না। আমাদের জারিকারক দুই দিন চিঠি নিয়ে গেলেও তাদের কাউকে পাননি। বিষয়টি আমাকে অবহিত না করায় আমি মুঠোফোনে আমন্ত্রণ জানাতে পারিনি।”