আশাশুনি প্রেস ক্লাবে নববর্ষের আলোচনা সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ পিএম
আশাশুনি প্রেস ক্লাবে নববর্ষের আলোচনা সভা

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আশাশুনি প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাব সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাবেক সহ সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আলাউদ্দীন ও হাবিবুল্লাহ বিলালী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষের তাৎপর্য, বর্তমান প্রেক্ষাপটে বাংলা নববর্ষের দাবীসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তাগণ আলোচনা রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে