কিশোরগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১৫ এএম
কিশোরগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

২০২৫-২০২৬ অর্থ বছরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জ সদর উপজেলায় ইফা মিলনায়তনে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়। এসব বিজয়ী ছাত্রদের নামের তালিকা ইফা প্রকাশ করে তাদেরকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রকাশ ফলাফলে কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার হিফজ ছাত্র আমির হামজা হিফজুল কুরআন প্রতিযোগিতা, গ্রুপ: ক (তাজবীদসহ ১০ পারা ) ১ম, আর রশিদ ইন্টার ন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জুনাইদ,২য় ও মো: রিদাত ৩য় হয়েছে।

কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র জারির মাহমুদ হিফজুল কুরআন প্রতিযোগিতা, গ্রুপ: খ (তাজবীদসহ ২০ পারা হিফজ ছাত্র) ১ম, আর রশিদ ইন্টার ন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আহসান হাবিব ২য়,নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন ৩য়, কিশোরগঞ্জ নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সোলেমান মৃধা হিফজুল কুরআন প্রতিযোগিতা, গ্রুপ: গ (তাজবীদসহ ৩০ পারা হিজয ছাত্র) ১ ম, মারকাযুল উম্মাহ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র আব্দুল্লা আল মুনাজ্জিদ ২য়, নিউ আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা ইয়াসিন ৩য় হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মো.কামরুল হাসান মারুফ। আরও উপস্থিত ছিলেন ইফার ফিল্ড অফিসার ডক্টর মাও মো. কামরুল হাসান, সদর উপজেলার সুপার ভাইজার মো. শফিকুল আলম সারওয়ার, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে