সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ১৩-১৪ মে

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৪ পিএম | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৪ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ১৩-১৪ মে

২০২৬-২০২৭ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। বিষয়টি পুনঃতফসিলে এ জানানো হয়েছে।

নির্বাচনি তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল  থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৩ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে