তালতলীতে ৪৫০ লিটার তৈল জব্দ, জরিমানা

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৪:৫৯ পিএম
তালতলীতে ৪৫০ লিটার তৈল জব্দ, জরিমানা

বরগুনার তালতলীতে তৈল মজুদ করে বেশী দামে বিক্রি করার অপরাধে ৪৫০লিটার তৈল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দক্ষিণ গেন্ডামারার বগীর রাস্তার মাথার বাস স্ট্যান্ডের আমির হোসেন জোমাদ্দারের তৈলের দোকান থেকে ৪৫০লিটার তৈল জব্দ করেন। 

জানা গেছে, তৈল মজুদ করে বেশী দামে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দক্ষিণ গেন্ডামারার বগীর রাস্তার মাথার বাস স্ট্যান্ডের আমির হোসেন জোমাদ্দারের তৈলের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকান থেকে ১৭৫ লিটার ডিজেল ও ২৭৫ লিটার পেট্্েরাল জব্দ করে। এসময় তৈলের মালিক আমির হোসেন জোমাদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়।  মজুদকৃত তৈল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করেছে প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে