পোরশায় উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি জাদুঘরে হস্তান্তর

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ পিএম
পোরশায় উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি জাদুঘরে হস্তান্তর

নওগাঁর পোরশা থেকে উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি বরেন্দ্র গকেষনা জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গত ২৫/০২/২০২৬ তারিখ দিবাগত রাত্রী সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি বিষ্ণ মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যাহার উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি। ওজন প্রায় ১৩৭ কেজি। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী জব্দৃকত আলামত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন দপ্তর/জাদুঘরে হস্তান্তরের জন্য নির্দেশনার জন্য গত ০১/০৩/২০২৬ তারিখ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত বিষ্ণু মূর্তিটি পরিচালক বরেন্দ্র গবেষনা জাদুঘর রাজশাহী বরাবরে হস্তান্তরের জন্য ১২/০৩/২০২৬ তারিখ আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পোরশা থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষ্ণু মূর্তিটি জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে