ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ পিএম
ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ৫ আগস্টের আগে এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবির গুপ্ত রাজনীতি চালিয়ে আসছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে তারা ছাত্ররাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে—দেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যেই করতে হবে, অন্যথায় তা প্রতিহত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামাণিক, মিজানুর রহমান, উজ্জ্বল মিয়া, মো. শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে