লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০৮ পিএম
লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য জীবনের অভিমানকে কেন্দ্র করে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন কবির বিশ্বাসের ছেলে। বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস নামের এক তরুণীর সঙ্গে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি চলছিল। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মানসিক চাপে তিনি ভেঙে পড়েন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার  রাতে নিজ বসতঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বুধবার  (২২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে